যশোরের চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে শহরের প্রেসক্লাব মোড়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, অ্যাডভোকেট আলীবুদ্দিন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান, সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দীন আহমেদ, সদস্য সচিব মঈন উদ্দিন মঈন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান ও সদস্য সচিব আবু বকর সিদ্দিক, কৃষক দলের সভাপতি আজগর আলী এবং সাধারণ সম্পাদক শাহানুর রহমান শাহিনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা তাঁদের বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে প্রেসক্লাব মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রায় অর্ধসহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। ওই দিন সেনাবাহিনীর অভ্যন্তরে পাল্টা অভ্যুত্থান এবং সৈনিক-জনতার অংশগ্রহণে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। এ ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে বিএনপি দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে।


