চুক্তি বাস্তবায়নের ওপরই সাফল্য নির্ভর করছে: ইরানি প্রেসিডেন্ট – DesheBideshe

চুক্তি বাস্তবায়নের ওপরই সাফল্য নির্ভর করছে: ইরানি প্রেসিডেন্ট – DesheBideshe



চুক্তি বাস্তবায়নের ওপরই সাফল্য নির্ভর করছে: ইরানি প্রেসিডেন্ট – DesheBideshe

তেহরান, ২৩ জুন – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া রূপরেখা চুক্তির সাফল্য মূলত এর সঠিক বাস্তবায়নের ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

মাসুদ পেজেশকিয়ান বলেন, আলোচনার কার্যকারিতা নির্ভর করছে সম্মত হওয়া বাধ্যবাধকতাগুলোর প্রতি পূর্ণ প্রতিশ্রুতি এবং সেগুলোর যথাযথ বাস্তবায়নের ওপর। এই প্রক্রিয়ার অগ্রগতি পরিমাপ করা হবে গৃহীত দায়িত্বগুলোর প্রতি বাস্তবসম্মত আনুগত্যের মাধ্যমে।

তিনি আরও উল্লেখ করেন যে, সম্মত হওয়া বিষয়ের বাইরে কোনো বক্তব্য আলোচনাকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়ক হবে না। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনার পর সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে।

তবে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো পরিদর্শনে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের বিষয়ে উভয় পক্ষ ভিন্ন ভিন্ন বার্তা দিয়েছে। এদিকে মাসুদ পেজেশকিয়ান পাকিস্তান সফরের পরিকল্পনা করছেন।

গত কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা নিরসনে এবং একটি চূড়ান্ত কূটনৈতিক সমাধানে পৌঁছাতে পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।

এস এম/ ২৩ জুন ২০২৬



Explore More Districts