চাঁদপুরে লিগ্যাল এইড কমিটি অসহায় মানুষকে আইনী সহায়তায় কাজ করছে

চাঁদপুরে লিগ্যাল এইড কমিটি অসহায় মানুষকে আইনী সহায়তায় কাজ করছে

চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা জজ আদালতের জেলা লিগ্যাল এইড কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সামছুন্নাহার।

সভাপতির বক্তব্যে তিনি বলেন,চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির সবাইকে আর্ন্তরিক হতে হবে,সক্রিয়তা আরো বাড়াতে হবে। বিশেষ করে প্যানেল আইনজীবীদের পর্যায়ক্রমে সভায় উপস্থিতি ও স্বচ্ছ ভাবে মামলা পরিচালনা করতে হবে।তাহলেই আইনগত সহায়তা কার্যক্রমকে এগিয়ে যেতে পারবো।লিগ্যাল এইড কমিটি অসহায় মানুষকে আইনী সহায়তা দিতে কাজ করছে। চাঁদপুরে মামলার আইনী পরামর্শ ও বিরোধ নিষ্পত্তির সংখ্যাও বাড়ছে। আশা করছি আগামীতে আরো বাড়বে।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুর নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক তাসনিম জোহরা, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবির, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ সামছুল ইসলাম মন্টু, পিপি এডভোকেট কোহিনুর রশিদ,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন তালুকদার ফয়সাল, চাঁদপুর জেলা কারাগারের জেল সুপারের প্রতিনিধি জুবাইর হোসেন, জিপি এডভোকেট এ জেড এম রফিকুল হাসান,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি মো: আলাউদ্দিন, জেলা সমাজসেবা অফিসার এর প্রতিনিধি মো: শফিউদ্দিন, ইসলামী ফাউন্ডেশন এর ডিডির প্রতিনিধি মো: আলামিন মৃধা, ওয়ান স্টপ ক্রাইসিস সেল এর প্রোগ্রাম অফিসার এস এম তানভীর রশিদ, মানব উন্নয়ন সেবামূলক সংস্থার সভাপতি বিনয় ভূষন মজুমদার, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট সালমা আলী।

এসময় প্যানেল আইনজীবী হিসাবে উপস্থিত ছিলেন এডভোকেট রেহানা ইয়াসমিন কচি, এডভোকেট বিশ্বজিত কর রানা সহ অন্যান্যরা৷

নিজস্ব প্রতিবেদক/
২৮ জুলাই ২০২৬

Explore More Districts