চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা আওয়ামী লীগের চাঁদপুর জেলা শাখার সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস কে গ্রেপ্তার করেছে পুলিশ। ৮ জুন (বুধবার) সকালে শহরের বড়স্টেশন তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

ফরিদা ইলিয়াস শহরের বড়স্টেশন এলাকার মৃত. আঃ গফুরের মেয়ে। তিনি সাবেক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির আস্থাভাজন ছিলেন। তিনি দীর্ঘদিন আত্ম গোপনে ছিলেন।

জানা যায়, ফরিদা ইলিয়াস বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা আওয়ামী লীগের চাঁদপুর জেলা শাখার সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়রের দায়িত্বে ছিলেন। আজ সকালে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর এর নেতৃত্বে চাঁদপুর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবির ও চাঁদপুর সদর মডেল থানার (ওসি) মোঃ ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।

চাঁদপুর সদর মডেল থানার (ওসি) মোঃ ফয়েজ আহমেদ জানান, তার বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাস বিরোধীসহ একাধিক মামলা রয়েছে। সকাল সাড়ে ১১টায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
৮ জুলাই ২০২৬

Explore More Districts