চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগপূর্তিতে মেহেদি উৎসব প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগপূর্তিতে মেহেদি উৎসব প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বাঙালি নারীর ঐতিহ্য, সৌন্দর্যচর্চা ও সৃজনশীলতার প্রকাশে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে মেহেদি উৎসব প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছেছে। নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন, চাঁদপুরের ৩ যুগপূর্তি উপলক্ষে ৩১ অক্টোবর শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ‘মেহেদি রঙে রাঙাবো হাত’ শীর্ষক প্রতিযোগিতায় বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার নারীরা অংশগ্রহণ করেন।

মেহেদির নান্দনিক নকশায় হাত সাজিয়ে প্রতিযোগীরা তুলে ধরেন তাঁদের নিজস্ব শিল্পবোধ, সৃজনশীলতা ও দক্ষতা।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও পদার্থবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক আলমগীর হোসেন বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক মহসিন ঢালী ও চাঁদপুর লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন, শাহরাস্তি হাজী মনছুর আলী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মো. রতন বেপারী সেলিম এবং চাঁদপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম সরকার। মেহেদী প্রতিযোগিতায় সঞ্চালনা করেন, স্বরলিপি নাট্যোষ্ঠীর সভাপতি এম আর ইসলাম বাবু।

এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেদি উৎসব উদ্‌যাপন পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট মো. নুরুল হক কমল।

নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের দীর্ঘ ৩ যুগের সাংস্কৃতিক পথচলাকে স্মরণীয় করে রাখতে এ আয়োজনের সঙ্গে ছিল গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সৃজনশীলতা ও নান্দনিকতার স্বীকৃতি দিতে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
৩১ অক্টোবর ২০২৬

Explore More Districts