চাঁদপুর জেলা তেল মনিটরিং,জেলা ভোক্তা অধিকার,নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি ও জেলা পন্য বিপণন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ৷ ১৬ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ১টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের পক্ষে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.এরশাদ উদ্দিন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘ চাঁদপুরের নদীতে মাছের উৎপাদন টা কম। নদীতে ইলিশ ধরা পড়ছে কম। নদী দূষণের জন্য মাছ উৎপাদন মারাত্মক ব্যহত হচ্ছে। ড্রেজিং এর কারণে মাছের উৎপাদন কমছে। নিরাপদ খাাদ্য বিষয়টি ভোক্তা সংরক্ষন
অধিদপ্তর দেখবেন ৷ আমাদের এখন তেলের কোন ঘাটতি নাই। অবৈধ তেলের দোকানে অভিযান পরিচালনা করা হবে। বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য বাজার মনিটরিং এর উপর গুরুত্ব আরোপ করেন।’
এ সময় সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী,সাবেক সভাপতি শরীফ চৌধুরী, চাঁদপুর জেলা ভোক্তা অদিপ্তরের সহকারি পরিচালক আবদুল্লাহ আল ইমরান, জেলা ট্রেনিং অফিসার ডা. বিপ্লব কুমার দে, জেলা ক্যাব এর প্রতিনিধি মো.বিপ্লব সরকার, চাঁদপুরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান), ডিএই রাজীব বসু,বিএসটিআই এর আঞ্চলিক কার্যালয়ের সহকারি পরিচালক মো.মাসুদ রানা, চাঁদপুর বিসিকের এজিএম মো. শাহরিয়ার খান, বাংলাদেশ কোস্ট গার্ড এর মো.নাসিম, চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর মো.নজরুল ইসলাম,চাঁদপুর এসপির পক্ষে পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির মো. মজিবুর রহমান,পদ্মা অয়েল পিএলসি’র মো.জাবেদ হোসেন পারভেজ, মেঘনা পেট্রোলিয়াম কোম্পানির প্রতিনিধি আমিরুল ইসলাম সহ সংশ্লষ্টজন।
এ সময় সভায় অবৈধভাবে গড়ে উঠা তেলের দোকানে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়৷ ভাসমান হোটেলে অভিযান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়৷
নিজস্ব প্রতিবেদক
১৬ এ প্রি ল ২০২৬
এ জি
