চট্টগ্রামে সাবেক পুলিশ সদস্যের নেতৃত্বে ৩৫০ ভরি সোনা ছিনতাই

চট্টগ্রামে সাবেক পুলিশ সদস্যের 
নেতৃত্বে ৩৫০ ভরি সোনা ছিনতাই

নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম ও গাজীপুরে ধারাবাহিক অভিযানে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে প্রায় ২৯০ ভরি সোনা উদ্ধার করা হয়েছে। বাকি সোনা উদ্ধারে অভিযান চলছে।

নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সুমন চন্দ্র দাস সাবেক পুলিশ সদস্য। তাঁর নেতৃত্বেই সোনার বারগুলো ছিনতাই করা হয়েছে। সোনাগুলো হাজারী গলির এক ব্যবসায়ীর। ওই দোকানের কর্মচারী বিবেক বণিক আগাম তথ্য দিয়ে ছিনতাইয়ে সহযোগিতা করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাঁকেও গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সুমন চন্দ্র দাস ২০১৯ সালে নগরের চকবাজার থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন। এক ব্যক্তিকে আটক করে চাঁদাবাজির অভিযোগে তাঁকে এএসআই পদ থেকে নায়েক পদে নামানো হয়। ২০২০ সালে ছিনতাইয়ের সময় পাঁচলাইশ থানা-পুলিশ তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে। জামিনে মুক্তির পরও তিনি অপরাধ থেকে সরে আসেননি। ২০২৩ সালে সোনার বার ছিনতাইয়ের আরেকটি ঘটনায় সিআইডির হাতে গ্রেপ্তার হন তিনি। পরে তাঁকে চাকরিচ্যুত করা হয়।

Explore More Districts