চট্টগ্রামে কর্ণফুলী সুপার মার্কেটে আগুন – Chittagong News

চট্টগ্রামে কর্ণফুলী সুপার মার্কেটে আগুন – Chittagong News

চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকায় অবস্থিত কর্ণফুলী সুপার মার্কেটে আগুন লেগেছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, কর্ণফুলী মার্কেটে আগুনে বেশকিছু দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামিসহ দুটি ইউনিট আগুন নির্বাপণে যোগ দেয়।

তিনি বলেন, রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তের পর বলা যাবে।

এসসি/সিটিজিনিউজ

Explore More Districts