গ্রিডে ত্রুটি: গুলশান–বনানীসহ আশপাশের এলাকা বিদ্যুৎহীন

গ্রিডে ত্রুটি: গুলশান–বনানীসহ আশপাশের এলাকা বিদ্যুৎহীন

ডেসকো জানিয়েছে, রামপুরা সুপার গ্রিডের ২৩০ কেভি অংশে সমস্যা দেখা দেওয়ার ফলে বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিডের (আংশিক), পূর্বাচল গ্রিড, বনানী গ্রিড, আফতাবনগর গ্রিড ও গুলশান গ্রিড বিদ্যুৎহীন হয়ে পড়ে।

ডেসকোর পক্ষ থেকে জানানো হয়, ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের সঙ্গে যোগাযোগ করে সমস্যার বিস্তারিত কারণ নির্ধারণ ও দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত উল্লিখিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ সচল হয়নি।

Explore More Districts