গোলাপগঞ্জে দুই ডাকাত পুলিশের খাঁচায়

গোলাপগঞ্জে দুই ডাকাত পুলিশের খাঁচায়

গোলাপগঞ্জে দুই ডাকাত পুলিশের খাঁচায়

সিলেটের গোলাপগঞ্জে ডাকাতির বিভিন্ন সরঞ্জামসহ আন্তজেলা ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন-জকিগঞ্জের আনন্দপুর গ্রামের কবির আহমদের ছেলে আব্দুল্লাহ আহমদ, নেত্রকোনার কলমাকান্দা থানার রানিগাঁ মাতায়ারা গ্রামের মজনু মিয়ার ছেলে মো. ফয়সাল হাসান। বর্তমানে তারা সিলেট নগরীরে বসবাস করছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের নেতৃত্বে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল গোলাপগঞ্জ থানার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের হিলালপুরস্থ সিলেট-টু-জকিগঞ্জ সড়কের রফিপুর পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ডাকাত আব্দুল্লাহ আহমদের বিরুদ্ধে জকিগঞ্জ থানাসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ১টি ডাকাতি, ১টি চুরি ও ১টি দস্যুতার মামলা রয়েছে। অপর আসামি মো: ফয়সাল হাসান এর বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের কতোয়ালি মডেল থানায় আইন-শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) এ ১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা। তিনি জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএস/আরএ

Explore More Districts