গাছ কেটে মন্দিরের জমি দখলের অভিযোগ: উজিরপুরে ঘণ্টেশ্বরের ঐতিহ্যবাহী মন্দির ঘিরে উত্তেজনা, থানায় অভিযোগ

গাছ কেটে মন্দিরের জমি দখলের অভিযোগ: উজিরপুরে ঘণ্টেশ্বরের ঐতিহ্যবাহী মন্দির ঘিরে উত্তেজনা, থানায় অভিযোগ

৩ July ২০২৬ Friday ১১:২২:৫৯ PM

Print this E-mail this


উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

গাছ কেটে মন্দিরের জমি দখলের অভিযোগ: উজিরপুরে ঘণ্টেশ্বরের ঐতিহ্যবাহী মন্দির ঘিরে উত্তেজনা, থানায় অভিযোগ

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ঐতিহ্যবাহী ঘণ্টেশ্বর সার্বজনীন শ্রী শ্রী গঙ্গা-বিষ্ণু, শিব, কালী, নারায়ণ ও অন্নপূর্ণা মন্দিরের ভোগদখলীয় জমির গাছ কেটে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে বাবুগঞ্জ উপজেলার আগুরপুর গ্রামের তপন মিত্র, সমীর দাস ও পলাশ কুণ্ডসহ কয়েকজন মন্দিরের জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বরুণ দাস উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মন্দির পরিচালনা কমিটি ও স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা ঐতিহ্যবাহী ঘণ্টেশ্বর সার্বজনীন মন্দিরের জমি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা

ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি

সাদেক আব্দুল্লাহ সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,আসামীর তালিকায় আছে মৃত ব্যক্তির নাম

বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী

বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ

Explore More Districts