গলাচিপায় অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

গলাচিপায় অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

২৪ July ২০২৬ Friday ৮:০৭:৫৫ PM

Print this E-mail this


গলাচিপা ((পটুয়াখালী) প্রতিনিধি:

গলাচিপায় অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে সুমাইয়া (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের চান্দেরহাট খোলা এলাকার স্লুইসগেট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া গজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামিম মোল্লার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সুমাইয়া তার মায়ের সঙ্গে কলাগাছিয়া থেকে অটোরিকশাযোগে আমখোলায় নানাবাড়িতে যাচ্ছিল। পথে চলন্ত অটোরিকশার চাকার সঙ্গে তার ওড়না পেঁচিয়ে গেলে সে গুরুতর আহত হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পরিবারের দাবি।
দুর্ঘটনার পর স্বজনরা শিশুটির মরদেহ নিজ বাড়ি কলাগাছিয়ায় নিয়ে যান। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কলাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. আল হেলাল সিকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

আগুনে পোড়া ভবনে ৭.৪২ কোটি টাকার ‘ভুতুড়ে’ সংস্কার: বিসিসির অর্থ লোপাটের চাঞ্চল্যকর চিত্র

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪১ হাজার কৃষক, সবচেয়ে বেশি ক্ষতি আমন বীজতলায়

বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান

Explore More Districts