খুন হওয়ার আগে ইরান, ইসরায়েল ও ইসলাম নিয়ে কী বলেছিলেন চার্লি কার্ক

খুন হওয়ার আগে ইরান, ইসরায়েল ও ইসলাম নিয়ে কী বলেছিলেন চার্লি কার্ক

এই বক্তব্যের মধ্য দিয়ে কার্ক ইরানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেকের কথা উল্লেখ করেন। তিনি ১৯৫৩ সালে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। এরপর ১৯৭৯ সালে মার্কিন-সমর্থিত শাহকেও উৎখাত করেন ইরানিরা।

কার্ক প্রশ্ন তোলেন, ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত ইরান কি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি? হতে পারে। তবে এটা ইসরায়েলের জন্য বড় হুমকি। কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য কতটা? ভারত, পাকিস্তানের তো পারমাণবিক অস্ত্র আছে। তাহলে ইরানের জন্য আবার নতুন যুদ্ধ বেঁধে দেওয়া কি জরুরি?’

কার্ক আরও বলেন, ‘যাঁরা, ধরে নিই, যেকোনোভাবে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করা থেকে বিরত রাখার পক্ষপাতী, তাঁরা হলেন সেই একই ব্যক্তি, যাঁরা ইরাকযুদ্ধের পরিকল্পনাকারী ছিলেন।’ ইরানকে কেন্দ্র করে যুদ্ধ হলে তা মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অচলাবস্থার জন্ম দিতে পারে বলেও সতর্ক করে দেন তিনি।

Explore More Districts