যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, জব্দ করা এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। এ সময় পাচারের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।