এম.এ রফিক
ঘরে ঘরে দুয়ারে যাও, দাও পুষ্টির বার্তা, গ্রামের হাটে, খেলার মাঠে, হোক স্বাস্থ্য নিয়ে চর্চা এই শ্লোগানকে সামনে রেখে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন পরিষদে গতকাল রোববার উপজেলা কষি অফিস ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) এর সহযোগিতায় দিন ব্যাপী পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এমদাদুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কনসালটেন্ট কানিজ কাদির, সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, কর্মশালায় ট্রেইনার হিসেবে বক্তব্য রাখেন প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ মাহবুবুল আলম। কর্মশালায় ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক, ইমাম, স্বাস্থকর্মী ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার ব্যক্তি উপস্থিত ছিলেন। কর্মশালায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বিভিন্ন খাবার নিয়ে আলোচনা করা হয়। এছাড়া গর্ভবতী মা ও শিশুদের বিশেষ যত্ম নেওয়ার জন্য তাদের পুষ্টিকর খাবার গ্রহণ বিষয়ে আলোচনা করা হয়।
