চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলে আকষ্মিক পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহম্মেদ জিয়াউর রহমান। সোমবার দুপুরে তিনি মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমামকে সাথে নিয়ে ওই প্রতিষ্ঠান পরিদর্শনে যান।
এসময় হাজী আব্দুল কাদের মোল্লা ফাতেমা বেগম ট্রাস্ট (কেএফটি)’র চেয়ারম্যান বেলায়েত হোসেন জুলহাস এবং কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল জেলা প্রশাসক আহম্মেদ জিয়াউর রহমানকে স্বাগত জানান।
কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন কামাল বলেন, জেলা প্রশাসককে কেএফটির সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয় এবং কলেজের ক্যাম্পাসটি দেখানো হয়। জেলা প্রশাসক কেএফটি কলেজিয়েট স্কুলের স্থাপনা, শিক্ষা পদ্ধতি ও শিক্ষার্থীদের অর্জন সম্পর্কে জেনে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানটির ভূয়সী প্রশংসা করেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২০ জুলাই ২০২৬

