কারওয়ান বাজারে ইটিভি ভবনে আগুন – DesheBideshe

কারওয়ান বাজারে ইটিভি ভবনে আগুন – DesheBideshe



কারওয়ান বাজারে ইটিভি ভবনে আগুন – DesheBideshe

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – রাজধানীর কারওয়ান বাজার ইটিভি ভবনের নিচতলায় একটি কফি হাউজে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, রাত ৮টা ২২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৫



Explore More Districts