কাপ্তাইয়ে বড়সিতে ধরা পড়ল ২০ কেজির কোরাল – Chittagong News

কাপ্তাইয়ে বড়সিতে ধরা পড়ল ২০ কেজির কোরাল – Chittagong News

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাউয়ার হাউস সংলগ্ন কর্ণফুলী নদীতে শখের বড়সি ফেলে ২০ কেজি ওজনের কোরাল মাছ ধরা পড়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বিকাল ৪টায় পানি বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারী কামরুল ইসলামের বড়সিতে এই মাছটি ধরা পড়ে। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকার বেশি হবে।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি মোঃ বেলাল হোসেন জানান, বড়সিতে ধরা পড়া কোরালটি যিনি পেয়েছেন তিনি বিক্রি করেননি। সকলে মিলে এটি ভাগ করে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার হাউজের নিচে কর্ণফুলী নদীতে পানি নিষ্কাশন এলাকায় প্রায় সময় শখের বড়সি ফেলে বড় বড় মাছ পাওয়া যায়। এর আগে বেশ কয়েকটি কোরাল মাছ এখানে পাওয়া গেছে।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts