কড়া নিরাপত্তায় শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশাখী শোভাযাত্রা – DesheBideshe

কড়া নিরাপত্তায় শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশাখী শোভাযাত্রা – DesheBideshe



কড়া নিরাপত্তায় শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশাখী শোভাযাত্রা – DesheBideshe

ঢাকা, ১৪ এপ্রিল – নতুন বছরকে বরণ করে নিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শেষ হয়েছে বৈশাখী শোভাযাত্রা ১৪৩৩।’নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্যকে ধারণ করে মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এই শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি চারুকলা অনুষদের ৩ নম্বর গেট থেকে শুরু হয়ে শাহবাগ থানা, রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর এবং বাংলা অ্যাকাডেমির সামনে দিয়ে প্রদক্ষিণ করে। এরপর পুনরায় চারুকলা অনুষদে ফিরে এসে সকাল ১০টা ৫ মিনিটে এটি সমাপ্ত হয়।

বর্ষবরণের এই বর্ণিল আয়োজন ঘিরে ১৪ এপ্রিল ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিলেন। শোভাযাত্রার সামনে ও পেছনে পুলিশ, র‍্যাব, এপিবিএন এবং বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিশ্ছিদ্র নিরাপত্তার বলয় তৈরি করেন।

সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, পহেলা বৈশাখ বাঙালিদের একটি অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব। সর্বস্তরের মানুষ যেন নির্বিঘ্নে এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারে, সে জন্য সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির ফলে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই এই শোভাযাত্রা সম্পন্ন হয়েছে।

এনএন/ ১৪ এপ্রিল ২০২৬



Explore More Districts