কচুয়ায় রফিকুল ইসলাম রনির অনুপস্থিতিতে অসহায় মানুষের মাঝে হতাশা

কচুয়ায় রফিকুল ইসলাম রনির অনুপস্থিতিতে অসহায় মানুষের মাঝে হতাশা

চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় গত প্রায় তিন বছর ধরে মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সমাজসেবক রফিকুল ইসলাম রনি। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তিনি অল্প
সময়ের মধ্যেই সাধারণ মানুষের কাছে একটি পরিচিত নাম হয়ে ওঠেন। স্থানীয়দের দাবি, আর্থিক সহায়তা, চিকিৎসাসেবা, খাদ্যসামগ্রী বিতরণ এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে তিনি অসংখ্য মানুষের মুখে হাসি ফোটিয়েছেন। বিশেষ করে অসহায় ও নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য তিনি ছিলেন একজন নির্ভরযোগ্য মানুষ। তবে গত প্রায় ছয় মাস ধওে বি আর বি ক্যাবলস ইন্ড্রাষ্টিজ লি. এর পরিচালক ও বিশিষ্ট শিক্ষানুরাগী রফিকুল ইসলাম রনিকে কচুয়ায় দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে তাঁর বিভিন্ন ধরনের সহযোগিতামূলক কর্মকান্ডও বন্ধ রয়েছে। এতে অনেক অসহায় পরিবার উদ্বেগ ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, রনির এই দীর্ঘ অনুপস্থিতির পেছনে কোনো অভিমান নাকি অন্য কোনো কারণ রয়েছে, সেটি এখনো ¯পষ্ট নয়। তবে সচেতন এলাকাবাসী আশা করছেন, তিনি আবারও আগের মতো সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন এবং তাঁদের খোঁজখবর নেবেন।

এ বিষয়ে এলাকার সচেতন ব্যক্তিরা বলেন, সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে অনেক সমস্যার সমাধান সম্ভব। মানব দরধি রফিকুল ইসলাম রনির মতো মানুষের উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। অসহায় মানুষের প্রত্যাশা, মানবিক কর্মকান্ডের মাধ্যমে আবারও কচুয়াবাসীর পাশে দাঁড়াবেন সাদা মনের মানুষ রফিকুল ইসলাম রনি।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৬ আগস্ট ২০২৬

Explore More Districts