ওজন নিয়ন্ত্রণে খেতে পারেন কম ক্যালরির এসব স্বাস্থ্যকর নাশতা

ওজন নিয়ন্ত্রণে খেতে পারেন কম ক্যালরির এসব স্বাস্থ্যকর নাশতা

বাঙালি মানেই আড্ডা। আর আড্ডা মানেই চা-শিঙাড়া, ভাজাপোড়া বা বিস্কুটজাতীয় খাবার। মুখরোচক হলেও এসব খাবার আসলে ক্যালরিতে ঠাসা। একটি মাঝারি শিঙাড়ায় ২০০-২৫০ ক্যালরি থাকে, যার বেশির ভাগই আসে কার্বোহাইড্রেট ও স্যাচুরেটেড ফ্যাট থেকে। নিয়মিত এমন উচ্চক্যালরির নাশতা ওজন বৃদ্ধি, হৃদ্‌রোগ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়।

সুস্থতা ও ওজন নিয়ন্ত্রণে আমাদের নাশতার তালিকায় কম ক্যালরির খাবার রাখা জরুরি। আমাদের দেশেই এমন অনেক সহজলভ্য খাবার রয়েছে যেগুলো পুষ্টিগুণে ভরপুর অথচ ক্যালরি খুবই কম।

Explore More Districts