এপিক হেলথ কেয়ার লিমিটেড ও ব্যাংক এশিয়ার মধ্যে সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত – দৈনিক আজাদী

এপিক হেলথ কেয়ার লিমিটেড ও ব্যাংক এশিয়ার মধ্যে সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত – দৈনিক আজাদী





এপিক হেলথ কেয়ার লিমিটেড এবং ব্যাংক এশিয়ার মধ্যে একটি সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ারের পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব টি. এম. হান্নান এবং ব্যাংক এশিয়ার পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডি.এম.ডি.) জনাব কায়েস চৌধুরী। উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইয়াছিন মান্নান এবং জনাব মোহাম্মদ নাসিমুল হক। এপিক হেলথ কেয়ারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর জনাব জসিম উদ্দিন এবং ডি.জি.এম. জনাব সুমন রঞ্জন ভৌমিকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই সমঝোতা চুক্তির মাধ্যমে ব্যাংক এশিয়ার কর্মকর্তা-কর্মচারীরা এপিক হেলথ কেয়ার লিমিটেডের বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। উভয় প্রতিষ্ঠানের এই উদ্যোগ স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




Explore More Districts