গ্রাহক ও ভূমিমালিকদের দীর্ঘদিনের আস্থা এবং গুণগত নির্মাণে ধারাবাহিক উন্নতিই এপিক প্রপার্টিজের মূল শক্তি। নতুন প্রকল্পের অংশীদারিত্ব চুক্তি অনুষ্ঠানটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি পারস্পরিক বিশ্বাস, পেশাদারিত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনায় একসাথে পথ চলার অঙ্গীকার।
গত ১৮ আগস্ট (মঙ্গলবার) নগরীর চট্টেশ্বরী রোডস্থ এপিক প্রপার্টিজের কর্পোরেট অফিসে আয়োজিত নতুন প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস. এম. আবু সুফিয়ান।
চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশীর জালালাবাদ হাউজিং সোসাইটিতে শুরু হতে যাওয়া প্রিমিয়াম কমিউনিটি গেটেড প্রকল্প “এপিক আর এন্ড ওয়াই গ্রীনপার্ক” প্রায় ৪২ কাঠা ভূমির ওপর নির্মাণ করা হবে। আধুনিক ও বিলাসবহুল জীবনযাত্রার (লাক্সারিয়াস লাইফস্টাইল) এক অনন্য সমন্বয়ে নির্মিতব্য এই প্রকল্পে গ্রাহকের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন।
এপিক প্রপার্টিজের দীর্ঘ ২৩ বছরের অভিজ্ঞতার আলোকে গ্রাহকের পছন্দ ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি প্রকল্পে নতুনত্ব আনা হয়। সেই ধারাবাহিকতায় এবার নান্দনিকতার ছোঁয়া নিয়ে যুক্ত হলো নতুন এই আবাসিক প্রকল্প।
অনুষ্ঠানে ভূমি মালিকদের পক্ষে রওশন জাহান আকতার ও তাঁর ওয়ারিশগণ উপস্থিত ছিলেন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাঁরা বলেন, “বাজারে অনেক রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠান রয়েছে। তবে আমরা এপিকের ওপর আস্থা রেখেছি। কারণ, প্রতিষ্ঠানটির দক্ষ ব্যবস্থাপনা এবং সঠিক সময়ে প্রকল্প হস্তান্তর করার যে সুনাম রয়েছে, তা-ই আমাদের আশ্বস্ত করেছে।”
উল্লেখ্য, আবাসন খাতে সুনাম অর্জনকারী প্রতিষ্ঠান এপিক প্রপার্টিজ বিগত ২৩ বছরে ৭৫টিরও বেশি বাণিজ্যিক ও আবাসিক প্রকল্প সফলভাবে নির্মাণ করে নির্ধারিত সময়ে গ্রাহকদের বুঝিয়ে দিয়েছে।

