উত্তরায় সাবু শপ লিমিটেডের ৭ম শাখা

উত্তরায় সাবু শপ লিমিটেডের ৭ম শাখা

জুমবাংলা ডেস্ক : রাজধানী উত্তরায় বাংলাদেশে সৌন্দর্যের অন্যতম আস্থার প্রতিষ্ঠান সাবু শপ লিমিটেডের সপ্তম আউটলেট উদ্বোধন করতে যাচ্ছে। সাবু শপ বাংলাদেশের একটি অন্যতম, গ্রাহক সমাদৃত স্কিন কেয়ার প্রোডাক্ট বিক্রেতা প্রতিষ্ঠান।

উত্তরায় সাবু শপ লিমিটেডের ৭ম শাখা

শুক্রবার (৬ই ডিসেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাবু শপ এর চেয়ারম্যান সাবরিনা খাতুন সাবু এবং ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফুল ইসলাম। এছাড়াও আরও উপস্থিত থাকবেন

কোরিয়ার বিখ্যাত উৎপাদনকারী প্রতিষ্ঠান নেক্সট প্লেয়ারের স্বত্বাধিকার মিঃ জন সুং এবং মিস ইয়োংজিয়ন।

গত ৭ বছর ধরে সাবু শপ অনলাইন এবং অফলাইনে গ্রাহকের আস্থা অর্জন করে অত্যন্ত সফলতার সাথে বাংলাদেশে স্কিন কেয়ার নিয়ে কাজ করে যাচ্ছে। গ্রাহকের ক্রমবর্ধমান চাহিদার উপর নির্ভর করে সাবু শপ শুধু অনলাইন নির্ভর না থেকে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাদের আউটলেট করেছে। এটি কোম্পানির জন্য একটি অভুতপুর্ব সাফল্য।

সাবু শপ বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত অথেনটিক পণ্য নিয়ে কাজ করে। কোরিয়া, তুরস্ক, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্ডিয়া থেকে সরাসরি প্রস্তুতকারক ও আমদানীকারক প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে, পন্য আমদানী করা। ফলশ্রুতিতে একাধারে যেমন পন্যের গুনগতমান এবং অথেনটিসিটি বহাল থাকে অন্যদিকে আমদানীকারক প্রতিষ্ঠানের জবাবদিহিতা এবং দায়বব্ধতা থাকে শতভাগ।

সাবু শপের চেয়ারম্যান সাবরিনা খাতুন সাবু জানান, আমাদের সর্বদা উদ্যেশ্য থাকে গ্রাহকের উচ্চমানের পণ্য সাশ্রয়ী দামে প্রদান এবং গ্রাহকের হাতের নাগালে পন্য পৌছে দেয়া। শুধুমাত্র অফলাইনে নয়, অনলাইনে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গ্রাহকরা সহজে পন্য অর্ডার করতে পারে । শুধু তাই নয় সুদর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নিউইউর্ক, ইন্ডিয়াতে আছে সাবু শপের পন্যের ব্যাপক চাহিদা।

ভারত দুঃস্বপ্ন দেখছে : রিজভী

সাবরিনা খাতুন সাবু আরও জানান, যেহেতু সাবু শপ তার কার্যক্রম সম্প্রসারণ করছে এবং পরিধি বাড়াচ্ছে কোম্পানিটি শীঘ্রই আন্তর্জাতিক বাজারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গ্রাহক চাহিদা বিবেচনায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আরও আউটলেট খুলতে পরিকল্পনা চলছে।

Explore More Districts