এই গোলের পরপরই শুরু হয় কাতারি খেলোয়াড়দের উচ্ছ্বাস। এমন কিছু যেন তারা নিজেরাই বিশ্বাসই করতে পারছিলেন না, এ যেন জয়ের সমান ড্র! কী অসাধারণ এক মুহূর্ত! এই মহামূল্যবান গোলে ‘বি’ গ্রুপ থেকে ১ পয়েন্ট পেয়েছে কাতার।
এর আগে গতকাল রাতে এই গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিক কানাডা মুখোমুখি হয়েছিল বসনিয়া ও হার্জেগোভিনা। সেই ম্যাচটি ১–১ গোলে ড্র হয়। ‘বি’ গ্রুপে সবার পয়েন্ট ১।

