| ১২ March ২০২৬ Thursday ৫:৪৭:৩০ PM | |
নিজস্ব প্রতিনিধি:

বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে কোডিন ফসফেট মিশ্রিত নিষিদ্ধ ফেয়ারডিল সিরাপসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
আটক মো. রায়হান (৩৫) বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার মৃত মো. মান্নানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে উজিরপুর থানার ইচলাদী টোল প্লাজার পাশে অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪০ বোতল কোডিন ফসফেট মিশ্রিত ফেয়ারডিল লেবেলযুক্ত সিরাপসহ মো. রায়হানকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

