ঈদুল আজহার ছুটিতে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে ভিড় করেছেন নগরবাসী। জাতীয় চিড়িয়াখানা, দিয়াবাড়ি ও লালবাগ কেল্লায় দিনভর ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শিশুদের উচ্ছ্বাস, দর্শনার্থীদের পদচারণ আর উৎসবের আমেজে মুখর ছিল এসব এলাকা।
