ইসলামপুরে প্রাণী সম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ – দৈনিক আজকের জামালপুর

ইসলামপুরে প্রাণী সম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ – দৈনিক আজকের জামালপুর




ইসলামপুরে প্রাণী সম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ – দৈনিক আজকের জামালপুর



লিয়াকত হোসাইন লায়ন
জামালপুরের ইসলামপুর উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকালে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজনে ইসলামপুর ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রধান অতিথি সংসদ সদস্য এ.ই. সুলতান মাহমুদ বাবু ১৮৬ জন সুবিধাভোগী পরিবারের মাঝে ৩৩০টি ছাগল বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন সভাপতিত্বে এতে সহকারী কমিশনার ভূমি রেজুয়ানুল ইফতেকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল,পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার,প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল আলিম সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


Explore More Districts