ইরানের প্রেসিডেন্টের পদত্যাগের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল তার দপ্তর – DesheBideshe

ইরানের প্রেসিডেন্টের পদত্যাগের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল তার দপ্তর – DesheBideshe

ইরানের প্রেসিডেন্টের পদত্যাগের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল তার দপ্তর – DesheBideshe

তেহরান, ৪ আগস্ট – ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের খবরকে ভিত্তিহীন ও মিথ্যা বলে অভিহিত করেছে তার দপ্তর।

প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ ও তথ্য বিভাগের উপ পরিচালক মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে জানান যে মিথ্যাবাদী ও চরমপন্থীদের একটি অশুভ জোট জাতীয় সংহতি নস্যাৎ করতে এই অপপ্রচার চালাচ্ছে।

এর আগে ইরানের একজন ধর্মীয় নেতা মোহাম্মদ বাঘের খারাজি দাবি করেছিলেন যে প্রেসিডেন্ট পুনরায় পদত্যাগ করলে তা গ্রহণ করা হবে বলে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সতর্ক করেছেন।

তবে বিবিসি ফার্সির খবর অনুযায়ী পেজেশকিয়ান এক ভিডিও বার্তায় পদত্যাগ না করার এবং নিজের অবস্থানে অটল থাকার ঘোষণা দিয়েছেন। তিনি সামরিক বাহিনীর সঙ্গে নিবিড় যোগাযোগের কথাও উল্লেখ করেন।

বর্তমান পরিস্থিতি ও যুদ্ধ সংক্রান্ত বিষয়ে প্রেসিডেন্টের পূর্ণাঙ্গ বক্তব্য শীঘ্রই প্রকাশ করা হবে বলে ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে।

এস এম/ ৪ আগস্ট ২০২৬

Explore More Districts