আর্জেন্টিনাকে বিদায়ের পর ক্লাব ফুটবলে প্রথম ম্যাচেই জোড়া গোল মেসির

আর্জেন্টিনাকে বিদায়ের পর ক্লাব ফুটবলে প্রথম ম্যাচেই জোড়া গোল মেসির

আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানানোর পর ক্লাব ফুটবলে ফিরেই জোড়া গোল করেছেন লিওনেল মেসি। আজ মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ডিসি ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি।

দলের জয়ে ৪৭ ও ৬০ মিনিটে গোল করেন আর্জেন্টাইন এই মহাতারকা। ম্যাচে জোড়া গোল করেছেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজও।

আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে বেনিনের বিপক্ষে মেসি মাঠে নেমেছেন চার দিন আগে। বুয়েনস এইরেসের ম্যাচটিতে জোড়া অ্যাসিস্টের সঙ্গে একটি গোল করেছিলেন আর্জেন্টিনার হয়ে ১২৬ গোল করা এই ফরোয়ার্ড। এবার ক্লাব ফুটবলে ফিরে জোড়া গোল করে মেসি নিজের ছন্দেরই জানান দিলেন।

Explore More Districts