আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক – নিউজ টাঙ্গাইল | টাঙ্গাইলের খবর

আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক – নিউজ টাঙ্গাইল | টাঙ্গাইলের খবর

মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত রয়েছেন জানিয়ে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বলেছেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে এসে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, এর আগে ২০১৭ সালে আমার মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করার অভিজ্ঞতা হয়েছে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত রয়েছি। যদি দলের অন্য কাউকেও প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়, সে ক্ষেত্রে তাকে জেতানোর জন্যও শতভাগ প্রস্তুত আছি।

এই সংসদ সদস্য আরও বলেন, আমি কোনও কিছুতেই বিচলিত হবো না। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করে যাবো, ইনশাআল্লাহ।

Explore More Districts