‘আমার বাচ্চার বয়স দুই মাস,ওকে এতিম করবেন না’

‘আমার বাচ্চার বয়স দুই মাস,ওকে এতিম করবেন না’

এমন পরিবেশ তৈরি করা হয় যেন তাঁকে তখনই মেরে ফেলা হবে উল্লেখ করে শফিকুল ইসলাম বলেন, ‘একপর্যায়ে আমি হাউমাউ করে কাঁদতে থাকি। প্রহারের একপর্যায়ে আমি একজন অফিসারের দুই পা জড়িয়ে ধরে বলি, “আমার বাচ্চার বয়স মাত্র দুই মাস, ওকে এতিম করবেন না, আমাকে যতো পারেন প্রহার করেন, তবে আমাকে একবারে মেরে ফেলবেন না।’”

এ সময় সাক্ষী কান্নায় ভেঙে পড়েন। শফিকুল ইসলাম আরও বলেন, এরপর তাঁকে পা থেকে উঠিয়ে চেয়ারে বসিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁরা বলতে থাকেন ‘সে (শফিকুল) খুবই রহস্যজনক, সহজে তার থেকে স্বীকারোক্তি আসবে না।’ জিজ্ঞাসাবাদকারীরা তাঁর ঘুম কমিয়ে দিতে বলেন।

শফিকুল ইসলামের জবানবন্দি গতকাল শেষ হয়নি। আজ মঙ্গলবার আবার তাঁর জবানবন্দি গ্রহণ করা হবে।

Explore More Districts