‘আমাকে নিয়ে টেনশন করো না’-চিরকুট লিখে নিখোঁজ মাদ্রাসাছাত্র

৭ September ২০২৬ Monday ৩:৩৬:০৮ PM

Print this E-mail this


পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় চিরকুট লিখে পরিবারের সদস্যদের অগোচরে বাসা থেকে বের হয়ে গেছে নাসিম (১৪) নামে এক মাদ্রাসাছাত্র। 

সে ঝালকাঠি নেছারাবাদ কামিল মাদ্রাসায় লেখাপড়া করে।নাসিম পাথরঘাটা উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঠিকাদার মো. কায়েদুর রহমান মঞ্জুর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১০ দিন আগে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে নাসিম।ছুটি শেষে মাদ্রাসায় ফিরে যাওয়া নিয়ে পরিবারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোমবার রাতে কোনো এক সময় পরিবারের সদস্যদের অগোচরে চিরকুট লিখে বাসা থেকে বেরিয়ে যায় সে।

বাসায় পাওয়া চিরকুটে নাসিম লিখেছে, “আমাকে নিয়ে টেনশন করো না, আমি চলে গেলাম।”
এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।নাসিমের নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। তার সন্ধানে পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে।

নাসিমের ছোট চাচা মো. মানিক বলেন, ঝালকাঠি নেছারাবাদ কামিল মাদ্রাসায় হিফজ বিভাগে লেখাপড়া করে। ছুটি নিয়ে বাড়িতে আসে। সোমবার মাদ্রাসায় যাওয়ার কথা কিন্তু নাসিম যাবে না এ নিয়ে মন খারাপ হয়। সকালে দেখি রুমে চিঠি লিখে বাসা থেকে বের হয়ে গেছে। আমরা খোঁজ খবর নিচ্ছি।

নাসিমের সন্ধান পেলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts