আজ ইংল্যান্ড হেরে গেলে বাড়তি তিন কোটি টাকা পাবেন নাজমুলরা

আজ ইংল্যান্ড হেরে গেলে বাড়তি তিন কোটি টাকা পাবেন নাজমুলরা

চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে ইংল্যান্ডের। প্রথম দুই ম্যাচে হেরেছে ইংলিশরা— ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়িয়েছেন দলের অধিনায়ক জশ বাটলারও।  আজ শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তাই তাদের পাওয়ার তেমন কিছু নেই।

তবে এই ম্যাচে অবশ্য চোখ থাকবে বাংলাদেশেরও। নিশ্চয়ই ভাবছেন ইংল্যান্ড ও বাংলাদেশ তো ভিন্ন গ্রুপে, দুই দলের বিদায়ও নিশ্চিত হয়ে গেছে আগেই। তাহলে বাংলাদেশ কেন ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকা ম্যাচে চোখ রাখবে? কারণটা কোনো সমীকরণ নয়, এই ম্যাচে ইংল্যান্ড হেরে গেলে বাংলাদেশ কিছু বাড়তি টাকা পাবে।

Explore More Districts