ঝালকাঠিতে ইমামদের সঙ্গে উই ক্যান চেঞ্জ চেয়ারম্যানের মতবিনিময়

ঝালকাঠিতে ইমামদের সঙ্গে উই ক্যান চেঞ্জ চেয়ারম্যানের মতবিনিময়

২২ November ২০২৬ Sunday ৬:০১:৪০ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে ইমামদের সঙ্গে উই ক্যান চেঞ্জ চেয়ারম্যানের মতবিনিময়

ঝালকাঠিতে ইমামদের সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন উই ক্যান চেঞ্জ (ডব্লিউসিসি) এর চেয়ারম্যান বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক ডা. এসএম খালিদ মাহমুদ শাকিল মতবিনিময় করেছেন। শনিবার রাতে শহরের কুমারপট্টি তাঁর নিজের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ঝালকাঠি পৌর এলাকার ১২৩টি মসজিদের ইমামরা অংশ নেন। আগামী ২৭ নভেম্বর ঝালকাঠি বাসন্ডা কলেজে শিশু স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালনার জন্য এ মতবিনিময় সভা করা হয়। ওই দিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত শিশু স্বাস্থ্য সেবা ক্যাম্প চলবে। এতে বিশেষজ্ঞ চিকিৎসকরা শিশুদের চিকিৎসাসেবা দিবেন বলে মতবিনিময় সভায় জানানো হয়।
বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সভাপতি ও ঝালকাঠি বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হাই নিজামী, ঝালকাঠি সদর উপজেলা ইমাম সমিতির সভাপতি ও উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মান্নান পৌরসভা ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও ঝালকাঠি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোখতার আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন গাবখান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আরিফ বিল্লাহ।
এইচ এম নাসির উদ্দিন
ঝালকাঠি প্রতিনিধি
০১৭১৩৯৬৩৬৭৫

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট

বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার

প্রতিমন্ত্রী রাজিব আহসান: জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব

বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণের বেশি বন্দী

Explore More Districts