বেতাগীতে ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে শিকল-তালা

বেতাগীতে ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে শিকল-তালা

১০ November ২০২৬ Tuesday ১:২০:৫৮ PM

Print this E-mail this


বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

বেতাগীতে ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে শিকল-তালা

বরগুনার বেতাগীতে রাতের আঁধারে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে শিকল ও তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরের মধ্যে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিকল ও তালা দেওয়া হয় বলে জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, বেতাগী সরকারি কলেজ, ১ নম্বর বিবিচিনি ইউনিয়নের বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ, পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ৩ নম্বর হোসরাবাদ ইউনিয়নের হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ৩ নম্বর হোসনাবাদ ইউনিয়ন পরিষদ ভবনের প্রধান ফটকে, মোকামিয়া ইউনিয়নের মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়, ৪ নম্বর মোকামিয়া ইউনিয়ন পরিষদ ভবনের প্রধান ফটকে, বুড়ামজুমদার ইউনিয়নের কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয়, জমির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে শিকল ও তালা লাগানো।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকের গেটে শিকল-তালা দেওয়া হয়েছে। আবার কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে এসবের সঙ্গে ফ্যাসিস্ট শেখ হাসিনার পোস্টারও লাগানো হয়েছে।

উপজেলা বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ভবনের প্রধান ফটকে শিকল-তালা লাগানোর বিষয়টি নিশ্চিত করে ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (ইংরেজি) কমলেশ চন্দ্র শীল বলেন, ‘সকালে বিদ্যালয়ের প্রধান ফটকে শিকল তালা লাগানো দেখা যায়।এ ঘটনার খবর পেয়ে বিবিচিনি ইউনিয়নের বিএনপি নেতা মো. শামীম সিকদার এসে তালা ও শিকল ভেঙে দেন।’

অভিভাবক ও স্থানীয়রা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের জায়গা নয়। শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ নষ্ট করে এমন কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বেতাগী থানার ওসি মো. এনামুল হক বলেন, ‘ঘটনাটি কারা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts