চরকাউয়া নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ে রাতের আধারে স্কুলের তালা খুলে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার উত্তরপত্রে জালিয়াতি করার অভিযোগ

চরকাউয়া নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ে রাতের আধারে স্কুলের তালা খুলে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার উত্তরপত্রে জালিয়াতি করার অভিযোগ

৮ November ২০২৬ Sunday ১১:২৩:২৩ PM

Print this E-mail this


চরকাউয়া নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ে রাতের আধারে স্কুলের তালা খুলে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার উত্তরপত্রে জালিয়াতি করার অভিযোগ

রাতের আধারে স্কুলের তালা খুলে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার উত্তরপত্রে জালিয়াতি করার অভিযোগ পাওয়া গেছে।

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়ানী গ্রামে এ ঘটনা ঘটলে স্থানীয়দের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

উত্তরপত্রে জালিয়াতি করার অভিযোগ এনে গত ৫/১১/২০২৬ বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নয়ানী হাইস্কুলের শিক্ষার্থীরা ও অভিভাবকরা বিক্ষোভ করেন।

শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করে বলেন- চরকাউয়া নয়ানী হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন মনির, দপ্তরী রেজ্জাক হাওলাদার,নৈশ প্রহরী সাব্বির ও শিক্ষার্থী সাফা আক্তারের যোগসাজশে এসব উত্তরপত্রে জালিয়াতি করা হয়েছে। ঘটনা ১/১১/২০২৬ তারিখ ঘটানো হয়েছে। সভাপতি প্রাথমিক ভাবে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।
বিষয়টি জানাজানি হলে
পাশাপাশি এসব অপকর্ম ধামাচাপা দেওয়ার জন্য সভাপতি মনির বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্ববায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির আহ্ববায়ক কমিটির সদস্য মাহমুদ হোসেন আশরাফ, শাহালম হাওলাদর ও জালাল কে ভাড়া করে নিয়ে আসেন ,ভারাটেরা শিক্ষকদেরকে অকথ্য ভাষায় গালাগালি এবং মাড়তে উদ্যত হয়। শিক্ষার্থী এবং অবিভাকরা এতে ক্ষিপ্ত হয়ে পরে অবস্থা বেগতিক দেখে ভারাটে নেতারা পালিয়ে যায়। প্রধান শিক্ষক বাদী হয়ে এ বিষয়ে গতকাল ৭/১১/২০২৬ মেট্রোপলিটন বন্দর থানায় একটি জিডি করেন।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১ নভেম্বর) রাতে নয়ানী হাইস্কুলের বন্ধ তালা খুলে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার উত্তরপত্রে জালিয়াতি করা হয়।

উত্তরপত্রে জালিয়াতি করে সাফা নামে এক শিক্ষার্থীকে পাশ দেখানো হয়। এমনকি জালিয়াত চক্র উত্তরপত্রে ওভাররাইটিং করে ১৪ জন শিক্ষার্থীকে পাশ ও ফেইল দেখায়। জালিয়াতির ঘটনা চাউর হলে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা।

একপর্যায়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন মনির স্থানীয়ভাবে লোক দেখানো সমাধানের চেষ্টা করেন। তবে সমাধানের নামে আই ওয়াশ চলছে- বিষয়টি বুঝতে পেরে শিক্ষার্থী ও অভিভাবকরা তাতক্ষণিক বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে প্রধান শিক্ষক নৈশ প্রহরীকে দুই বছরের জন্য বহিস্কার করার ওয়াদা করেন। পাশাপাশি দশম শ্রেণীর শিক্ষার্থী সাফা আক্তারকে ট্রান্সফার সার্টিফিকেট দিবেন বলেও আশ্বস্ত করেন, বিক্ষোভকারীদের।

বিষয়টি নিয়ে কথা হলে প্রধান শিক্ষক আব্দুল মালেক বলেন, রাতের অন্ধকারে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার উত্তরপত্রে জালিয়াতির প্রমাণ পেয়েছি। নৈশ প্রহরী সাব্বিরকে দুই বছরের জন্য বহিস্কার করা হবে। পাশাপাশি দশম শ্রেণীর শিক্ষার্থী সাফা আক্তারকে ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হবে।

এদিকে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন মনির বলেন, পরীক্ষার উত্তরপত্রে জালিয়াতির বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সমাধানের জন্য বসা হয়েছিলো। কিন্তু সমাধান হয়নি।
এখন সভাপতি র নির্দেশে শাহআলম আশরাফ রা কোমল মতি শিক্ষার্থীদের তাদের অভিভাবক দের চাপ প্রয়োগ করছেন ও ভয় ভীতি দেখাচ্ছেন এবং শিক্ষক দের কে মারার ও মামলার হুমকি দিচ্ছেন। এমনকি জি ডি প্রত্যাহার করে নেয়ার জন্য চাপ প্রয়োগ করছেন।
শিক্ষার্থীরা বর্তমানে পরীক্ষা বর্জন করেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts