উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন।

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন।

৫ November ২০২৬ Thursday ৮:০৫:৩৬ PM

Print this E-mail this


নাজমুল হক মুন্না, উজিরপুর :

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন।

স্বপ্নের পথে, বিজয়ের পথে, ক্রিড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, সারাদেশের ন্যায় বরিশালের উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস (সিজন২) এর উদ্ভোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩ টায় উজিরপুর সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজার সভাপতিত্বে আয়োজিত উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন, উজিরপুর পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রোকোনুজ্জামান টুলু, সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশননের প্রধান শিক্ষক শাহ আলম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার সুমন চৌধুরী, উজিরপুর উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর আব্দুল গফফার চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ইলেকট্রিনিক্স মিডায়ার সাংবাদিক।

খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে সারা দেশে স্কুল পর্যায়ে শাক্ষার্থীদের উৎসাহিত করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুড়ি স্পোর্টস (সিজন২) এর উদ্ভোধনীর অংশ হিসেবে উজিরপুরেও এর কার্যক্রম শুরু করে, উজিরপুর উপজেলায় ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে দৌড়, দীর্ঘলাফ সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিরা অংশ নিয়ে উত্তীর্ণ হয়ে জেলা পর্যায়ে যাবার কথা রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts