ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি, বিপাকে ক্রেতারা

ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি, বিপাকে ক্রেতারা

৩ November ২০২৬ Tuesday ১২:১২:৫৯ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি, বিপাকে ক্রেতারা
Screenshot

ঝালকাঠিতে এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। ১২ কেজির সিলিন্ডার কিনতে এখন গুনতে হচ্ছে দুই হাজার টাকার বেশি। এতে বাড়তি খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন ভোক্তারা।

ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, ঝালকাঠির বাজারে ১২ কেজির ওমেরা গ্যাসের সিলিন্ডার আগে বিক্রি হতো এক হাজার ৮৭০ থেকে এক হাজার ৯৭০ টাকায়। দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে দুই হাজার ৭০ টাকায়।

অন্যদিকে, টোটাল গ্যাসের ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে দুই হাজার ১০০ টাকায়। ব্যবসায়ীরা জানান, বাজারে ওমেরা, আই গ্যাস, ফ্রেশ, বসুন্ধরা ও বেক্সিমকোসহ বিভিন্ন কোম্পানির গ্যাস সরবরাহ রয়েছে।

গ্যাসের দাম বাড়ায় সংসারের ব্যয় বেড়েছে সাধারণ মানুষের। তাঁদের প্রত্যাশা, দ্রুত দাম নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts