ভোলায় ছাত্রলীগের মিছিলে অর্থায়নের অভিযোগে যুবক গ্রেপ্তার

ভোলায় ছাত্রলীগের মিছিলে অর্থায়নের অভিযোগে যুবক গ্রেপ্তার

৩ November ২০২৬ Tuesday ৩:২৭:৫০ PM

Print this E-mail this


বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভোলায় ছাত্রলীগের মিছিলে অর্থায়নের অভিযোগে যুবক গ্রেপ্তার

ভোলার বোরহানউদ্দিনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অর্থায়ন ও আশ্রয় দেওয়ার অভিযোগে জাফর হাজী (৪৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজার-সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাফর হাজী ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মৃত নুর ইসলাম।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর সকালে উপজেলার টবগী ইউনিয়নের নতুন হাকিমুদ্দিন বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি বাজার থেকে শুরু হয়ে উদয়পুর রাস্তার মাথায় গিয়ে শেষ হয়। এ সময় শেখ হাসিনার দেশে ফেরার দাবিসহ বিভিন্ন স্লোগান দেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অর্থায়ন ও আশ্রয় দেওয়ার অভিযোগে জাফর হাজীকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts