‘অনেক বিষয় নিয়ে কথা বলা যাবে, যেগুলো কেউ বলেন না’

‘অনেক বিষয় নিয়ে কথা বলা যাবে, যেগুলো কেউ বলেন না’

কোন পরিপ্রেক্ষিতে পোস্টটি করেছেন, জানতে চাইলে পারসা ইভানা গতকাল সোমবার দুপুরে প্রথম আলোকে জানান, নাটক নিয়ে সম্প্রতি পাশের দেশের একটি পডকাস্ট দেখছিলেন তিনি। সেখানে জ্যেষ্ঠ অভিনয়শিল্পী ও লেখকেরা নাটকের ভালো-মন্দ নিয়ে খোলামেলা আলোচনা করেন।

পারসার মনে হয়েছে, বাংলাদেশের নাটক নিয়েও এমন আলোচনা হওয়া দরকার।

তিনি বলেন, ‘আমাদের দেশে যদি এ রকম কোনো পডকাস্টে কোনো নাটক নিয়ে বসা হয়, তাহলে অসংখ্য ভুল পাওয়া যাবে। অনেক বিষয় নিয়ে কথা বলা যাবে, যেগুলো সাধারণত আমাদের দেশে কেউ বলেন না। ওই জায়গা থেকেই আমি পোস্টটি করেছি।’

তবে কাউকে ব্যক্তিগত আক্রমণের উদ্দেশ্য নয়, বরং নাটকের নির্মাণ ও কাস্টিংয়ে পেশাদারত্ব বাড়ানোর তাগিদেই এ কথা বলেছেন তিনি।

পারসার ভাষায়, ‘মেকিং ও কাস্টিংয়ের দিক থেকে আমাদের আরেকটু সচেতন থাকা উচিত।’

Explore More Districts