৩. সাইপ্রাস: ৫৬ শতাংশ
দেশটির অনেক কর্মী সপ্তাহে ছয় বা সাত দিন কাজ করেন। দীর্ঘ কর্মঘণ্টার কারণে বিশ্রামের সময় কমে যাওয়ায় ৫৬ শতাংশ কর্মী মানসিক চাপের কথা জানিয়েছেন।
৪. ইতালি: ৫১ শতাংশ
অর্থনৈতিক কাঠামোগত সমস্যা এবং কর্মঘণ্টার চেয়ে কর্মস্থলে উপস্থিতিকে বেশি গুরুত্ব দেওয়ার সংস্কৃতির কারণে ইতালির ৫১ শতাংশ কর্মী উল্লেখযোগ্য চাপ অনুভব করেন।
৫. পর্তুগাল: ৪৭ শতাংশ
তুলনামূলক কম বেতন ও দীর্ঘ কর্মঘণ্টা দেশটির কর্মীদের ওপর বাড়তি চাপ তৈরি করছে। ৪৭ শতাংশ কর্মী উল্লেখযোগ্য মানসিক চাপ অনুভব করেন।
৬. যুক্তরাজ্য: ৪৬ শতাংশ
বাড়ির উচ্চ খরচ, প্রতিযোগিতামূলক চাকরির বাজার এবং কাজের অতিরিক্ত চাপের কারণে যুক্তরাজ্যের ৪৬ শতাংশ কর্মী মানসিক চাপ অনুভব করেন।