সমতল থেকে পাহাড়—দেশের সর্বত্রই আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘অশান্ত’ বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘সরকার পাহাড়কে শান্ত ও স্থিতিশীল রাখতে ব্যর্থ হয়েছে। পাহাড় অশান্ত কেন, এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আমরা কোনো সুস্পষ্ট বক্তব্য পাচ্ছি না। পাহাড়ে কারা অস্থিতিশীলতা করছে, বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কীভাবে তৎপরতা ও ষড়যন্ত্র করার চেষ্টা করছে, এটা জনগণের সামনে সুস্পষ্টভাবে বলতে হবে। কারণ, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন।’
সরকার ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ‘এই গোপন আঁতাতের ফলেই পাহাড়কে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে নানাভাবে। আমরা জানি, পাহাড়ে কারা অস্ত্র দেয়, পাহাড়ে কারা অশান্তি তৈরি করে। আমাদের পার্শ্ববর্তী দেশ কথিত বন্ধুরাষ্ট্রের যখন বাংলাদেশকে চাপ দেওয়ার প্রয়োজন হয়, তখনই তারা পাহাড়ে অশান্তি তৈরি করে।’

