রাঙ্গুনিয়ায় সাপের কামড়ে মোহাম্মদ জিহাদ (১৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। জিহাদ উপজেলার পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া মেম্বার পাড়া এলাকার ফজলুল করিম ও ইয়াছমিন আকতার দম্পতির একমাত্র ছেলে। তিনি চন্দ্রঘোনা মাদ্রাসা–এ–তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়ার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার শেষে ঘুমানোর আগে জিহাদ ঘরের সামনের দরজা খুলে বাইরে যাচ্ছিলেন। অন্ধকারে পা রাখতেই ওত পেতে থাকা একটি সাপ তার পায়ে কামড় দেয়।
ঘটনার বিবরণ দিয়ে নিহতের মা ইয়াছমিন আকতার জানান, দরজা খুলে বাইরে এক পা রাখতেই অন্ধকারে বিষধর সাপটি তাকে আক্রমণ করে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

