ডেঙ্গু প্রতিরোধে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজিপুর গ্রামের বিভিন্ন মহল্লায় মশা নিধন কর্মসূচি পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টায় ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মুন্সি নাজমুলের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এ সময় মুন্সি নাজমুল বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। এ লক্ষ্যে রামনগর ইউনিয়নের প্রতিটি গ্রামে পর্যায়ক্রমে মশা নিধন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তিনি ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাজেদুর রহমান মনি, মাস্টার আবু ইমরান গাজী, দেলোয়ার হোসেন দিলু, ইমরান মোল্লা, আমির হোসেন, সোহেল সরদার, সুবাহান, তাইজুল, রফিক, আব্দুল জলিল, মনোয়ার হোসেন, সাইফুল, সেলিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

