বাকেরগঞ্জে দুই অটোরিকশাচাপায় বৃদ্ধ নিহত

বাকেরগঞ্জে দুই অটোরিকশাচাপায় বৃদ্ধ নিহত

২২ October ২০২৬ Thursday ৭:৫৮:০২ PM

Print this E-mail this


বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জে দুই অটোরিকশাচাপায় বৃদ্ধ নিহত

বরিশালের বাকেরগঞ্জে সড়ক পার হওয়ার সময় দুই অটোরিকশার চাপায় আব্দুল মন্নান মল্লিক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বরিশাল-বরগুনা আঞ্চলিক মহাসড়কে বাকেরগঞ্জ উপজেলার মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মন্নান মল্লিক উপজেলার গারুড়িয়া ইউনিয়নের জিনিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত শামসুল হক মল্লিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মডেল মসজিদ এলাকায় সড়ক পার হচ্ছিলেন আব্দুল মন্নান। এ সময় দুটি অটোরিকশার চাপায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী তাসলিমা বেগম বলেন, তার স্বামী সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন। কী কারণে তিনি ওই এলাকায় গিয়েছিলেন, তা তিনি জানেন না।

দুর্ঘটনার পর অটোরিকশা দুটির একটি আটক করেছে পুলিশ। অন্যটি পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া অটোরিকশাটি শনাক্ত ও চালককে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। একটি অটোরিকশা আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া অটোরিকশাটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts