যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, বিজিবির হাতে বিভিন্ন পণ্য জব্দ

যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, বিজিবির হাতে বিভিন্ন পণ্য জব্দ

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৪ লাখ ৪২ হাজার ৩২৫ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রিপিস, কম্বল, বিড়ি, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীন বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৩৬টি ভারতীয় শাড়ি, ৮টি থ্রিপিস, ৮টি কম্বল, ১ কেজি কিসমিস, ২৪০টি চকলেট, ৭৫ প্যাকেট পাতার বিড়ি এবং ২৪৬টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের মোট বাজারমূল্য ৪ লাখ ৪২ হাজার ৩২৫ টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্যের পাচার রোধে গোয়েন্দা তৎপরতা জোরদার এবং বিশেষ পরিকল্পনার আওতায় অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Explore More Districts