বড়লেখায় নিসচা ও প্রশাসনের উদ্যোগে সড়কে সচেতনতামূলক প্রচারাভিযান

বড়লেখায় নিসচা ও প্রশাসনের উদ্যোগে সড়কে সচেতনতামূলক প্রচারাভিযান

বড়লেখায় নিসচা ও প্রশাসনের উদ্যোগে সড়কে সচেতনতামূলক প্রচারাভিযান

ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনারোধ, জনসাধারণের মাঝে ট্রাফিক আইন সচেতনতা বৃদ্ধি জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা ও বড়লেখা থানা পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ কর্মসূচির অংশ হিসেবে সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বড়লেখা পৌর শহরের প্রধান-প্রধান সড়কে জনস্বার্থে এই কর্মসূচি পালন করা হয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ নিয়ে টানা তিন দিন থেকে সড়কে সচেতনতামূলক বিশেষ কার্যক্রম অব্যাহত রয়েছে।

‘নিরাপদ সড়ক সম্মৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত প্রচারাভিযানের নেতৃত্ব দেন নিসচা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। কর্মসূচির অংশ হিসেবে সড়ক ব্যবহারকারী, পথচারী, চালক ও চালকের সহকারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া পথচারীদের জেব্রা ক্রসিং ব্যবহার, সড়কের ডান দিক দিয়ে যাতায়াত এবং চালকদের যত্রতত্র গাড়ি পার্কিং থেকে বিরত রাখা ও গতিসীমা মেনে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়।

নিসচা নেতারা বলেন, শুধু আইনের প্রয়োগ দিয়ে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়; এর জন্য প্রয়োজন চালক, পথচারীসহ সর্বস্তরের মানুষের সচেতনতা ও মানসিকতার পরিবর্তন। নিসচা দীর্ঘদিন ধরে সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করে যাচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকবে।

সচেতনতামূলক প্রচারাভিযানে নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান রুম্মান, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, সহ-প্রচার সম্পাদক শাহরিয়ার শাকিল, ক্রীড়া সমাজকল্যাণ সম্পাদক ছাদিকুর রহমান, কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ ছুনু, ফরহাদ আহমদসহ উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts