বেনাপোলে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বেনাপোলে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

যশোরের শার্শা উপজেলার বেনাপোল বাজারে পুলিশের বিশেষ অভিযানে আব্দুল হক খোকন নামে আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে বেনাপোল থানা পুলিশ বেনাপোল বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আব্দুল হক খোকন বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার দীঘিরপাড় এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আব্দুল হক খোকনের বিরুদ্ধে বেনাপোল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Explore More Districts