| ১১ October ২০২৬ Sunday ১০:৩২:৪৪ PM | |
নিজস্ব প্রতিনিধি:

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে চাকা ফেটে যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়েছে। এতে চালকসহ অন্তত ৭ জন আহত হয়েছে। তবে কেউ গুরুতরভাবে আহত হয়নি বলে জানিয়েছেন গৌরনদী মহাসড়ক থানার এসআই ইমরান মোল্লা। দুপুরে মহাসড়কের উজিরপুর উপজেলার শিকারপুর-আটিপাড়ার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী মহাসড়ক থানার এসআই ইমরান মোল্লা জানান, একটি বাস ঢাকা থেকে যাত্রী পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিলো। মহাসড়কের শিকারপুর-আটিপাড়া এলাকায় পৌছুলে বাম পাশের একটি চাকা ফেটে যায়। এত বাসের চালক নিয়ন্ত্রন হারিয়েছে খাদে পড়ে উল্টে গেছে।
তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে আহত কাউকে পায়নি। তবে শুনেছেন চালকসহ ৬/৭ জন আহত হয়েছেন। কেউ গুরুতর আহত হয়নি। সকলে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। বর্তমানে বাস খাদ থেকে উঠানোর চেষ্টা চলছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
